আইয়ুব চৌধুরী | ০৭:১৬ পিএম, ২০২৩-০৬-২২
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবি রাঙামাটি রাজস্থলীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে রাজস্থলীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীর পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
এসময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সহ সভাপতি চাথোয়াইমং মারমা, সাংবাদিক আইযুব চৌধুরী, হাবীবুল্লাহ মেজবা, মিন্টু কান্তি নাথ, উচাপ্রূ মারমা, সুমন, বীর মুক্তিযোদ্ধা মনোরন্জন দাশ উপস্থিত ছিলেন।
মাববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এখন সময়ের দাবি। সরকার যদি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার উদ্যোগ গ্রহণ না করেন তাহলে দুর্নীতি বাজদের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডের বলি হতে হবে গণমাধ্যম কর্মীদের।
অবিলম্বে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার আহবান জানায় রাজস্থলী উপজেলার কর্মরত পেশাদার সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited