নিজস্ব প্রতিবেদক | ১০:১০ পিএম, ২০২৩-০৬-২১
কোরবানকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ের একমাত্র পশুর হাট নতুনবাজার আনন্দ মেলা মাঠ জমে উঠেছে।
গত সোমবার এই হাটে গিয়ে দেখা যায়, এবার কোরবানি ঈদে দেশীয় পাহাড়ী গরুর কদর একটু বেশি। যার ফলে পশুরহাটে পাহাড়ী গরুর দামও একটু বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। দুরদুরান্ত থেকে ক্রেতা বিক্রেতার আগমনে সরগরম হয়ে উঠেছে এই পশুর হাট।
বিক্রেতা রমজান, লোকমান, বশর জানান, পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী বিভিন্ন জাতের গরু আনা হয়েছে এই হাটে বিক্রির জন্য। বিশেষ করে রাঙ্গামাটির মাইনী, মারিশ্যা, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়িসহ নানা এলাকা হতে ইঞ্জিন চালিত বোটযোগে পশু নিয়ে আসেন ব্যাপারীরা। তারা জানান, সারা বছর যাবৎ পাহাড়ে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করেন তারা। পশুরা পাহাড়ের প্রাকৃতিক ভাবে জন্মানো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকে। এদের কোন প্রকার স্বাস্থ্যের জন্য বাহিরের ইনজেকশন প্রয়োগ করা হয়না। তাই পাহাড়ের গরুর দাম একটু বেশি। তারা আরো জানান, দাম বেশী হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কাপ্তাইয়ের এসব পাহাড়ী গরু। বিশেষ করে এই পাহাড়ী গরুর কদর দেশজুড়ে রয়েছে।
কাপ্তাইয়ের নতুন বাজার হতে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার বাসিন্দা আবু বক্কর, খোরশেদ আলমসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, এই বাজারে যেসব গরু আনা হয় পাহাড় থেকে, সেগুলি অনেক ভালো। এসব গরু প্রাকৃতিক ভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায়না। তাই পাহাড়ী গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটা বেশি। তবে কিছু ক্রেতা হতাশ হয়ে বলেন, বাজারে গরুর দাম অনেক চড়া তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছে। দাম একটু কমলে গরু বিক্রয় আরো বাড়বে বলে তারা জানান।
কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, কাপ্তাইয়ের একমাত্র পশুর হাট এই আনন্দ মেলা মাঠে সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।
কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী জানান, প্রতিবারের মতো এবারও কাপ্তাই পশুর হাটে একজন উপ সহকারী পশু সম্পদ কর্মকর্তার নেতৃত্বে ৬ সদস্যের একটা টিম হাটে চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত আছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited