কোরবানীর পশুর বর্জ্য কাপ্তাই হ্রদের ফেলে হ্রদকে দুষিত না করতে জেলা প্রশাসকের আহবান


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১৩ পিএম, ২০২৩-০৬-১৮

কোরবানীর পশুর বর্জ্য কাপ্তাই হ্রদের ফেলে হ্রদকে দুষিত না করতে জেলা প্রশাসকের আহবান

কোরবানীর পশুর বর্জ্য কাপ্তাই হ্রদের ফেলে হ্রদকে দুষিত না কারতে রাঙ্গামাটি জেলা বাসীর প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমাণ। তিনি বলেন, কোরবানীর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখলে পৌরসভার কর্মীরা এসে নিয়ে যাবে। এছাড়া কোরবানীর পশুর চামরা যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণকারীদের হাতে তুলে দিতে মুসল্লীদের প্রতি আহবান জানানো হয়। রবিবার (১৮ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় তিনি এ কথা বলেন। এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমাম, পৌর কাউন্সিলারসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 
সভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পবিত্র ঈদের জামাত, রাঙ্গামাটি জেলা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও নির্দিষ্ট স্থানে পশু কোরবানী প্রদান সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।