নিজস্ব প্রতিবেদক | ০৯:১২ পিএম, ২০২৩-০৬-১৬
রাঙ্গামাটিতে দেশের ফটো সাংবাদিকদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল পোট্রেট নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশের খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত আলোকচিত্রীরা হলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সদস্য রয়টার্সের এ বিএম রফিকুল ইসলাম ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন।
শুক্রবার (১৬ জুন) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত দেশেরর ফটো সাংবাদিকদের এক সন্মেলন অনুষ্ঠানে রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী দুই ফটো সাংবাদিকের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং অনলাইন পোট্রেট নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক রুপম চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পোট্রেট নিউজ ২৪ এর পরিচালক পিযুষ তালুকদার, নিবার্হী সম্পাদক মিথুন দত্ত প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি আন্তর্জাতিক খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, আলোকচিত্র সাংবাদিক এ কে এম মহসিন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়নগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২০ জন আলোকচিত্রী সাংবাদিক অংশ নেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited