গোলামুর রহমান-লংগদু | ০৪:৫৪ পিএম, ২০২৩-০৬-১৪
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানবতার সেবায় এগিয়ে এসেছেন লংগদু সেনা জোন। বুধবার লংগদু সেনা জোনের উদ্যোগে রাঙ্গামাটি জেলার বৃহত্তর মাইনী বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রহস্থ ভুট বিক্রেতার একটি ভ্যান ও লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় একটি অক্সিজেন কনসান্ট্রেটর মেশিন প্রদান করে।
এসব সামগ্রী উপকার ভোগীদের হাতে তুলেদেন, লংগদু সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, এসময় উপস্থিত ছিলেন,লংগদু জোনের উপ অধিানয়ক মেজর রিফাতুজ্জাকের পিএসসি,লংগদু জোনের আর এমও ক্যাপ্টেন জুবায়ের, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিয়ানখান, মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কোমল, বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল সহ প্রমুখ ।
লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা বলেন, আমি অসুস্থ হওয়ার পর থেকে সবাই আমাকে নানারকম ভাবে সহযোগীতা করে যাচ্ছে, আজ বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক আমাকে অক্সিজেন সরবারহ করতে যে মেশিনটা দিয়েছে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। বিশেষ মাননীয় জোন কমান্ডার স্যারের প্রতি কৃতজ্ঞতা, স্যারের এই ভালোবাসা আমাকে সুস্থ থাকতে সাহস যোগাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জয়নাল বলেন, আগুনে পুড়িয়ে আমার ভ্যান গাড়ি সহ মালামাল শেষ হয়ে যায়, এখন পুনরায় ব্যবসার কার্যক্রম চালু করতে আগের অনেক উন্নত করে বাংলাদেশ সেনাবাহিনী আমাকে যে ভাবে গাড়িটি বানিয়ে দিয়েছে তা আমার আশার চাইতে অনেক বেশী হয়েছে, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের আদর্শ। সামাজিক সম্প্রীতি বজায় রেখে দেশের মঙ্গলে কাজ করার আহবান জানান তিনি।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited