নিজস্ব প্রতিবেদক | ০৮:১৪ পিএম, ২০২৩-০৬-১১
পার্বত্য সচিবের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) সকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।
এতে পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিন জেলা পরিষদকে নতুন নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করে প্রধান অতিথি তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদগুলোর কাজ করার অনেক সুযোগ রয়েছে। পার্বত্য এলাকার মানুষের জন্য জনহিতকর যে সকল প্রকল্প গ্রহণ করা হবে তা অগ্রাধিকার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয় বিবেচনা করবে বলেও মন্তব করেন সচিব।
সচিব আরো বলেন, পার্বত্য অঞ্চল হচ্ছে কৃষি সম্পদে ভরপূর অঞ্চল। এই অঞ্চলের কৃষিকে যদি কাজে লাগোনো যায়, তাহলে দেশের উৎপাদিত কৃষি পণ্য বিদেশেও রপ্তানী করা যাবে। নানিয়ারচর উপজেলায় যে হারে আনারসের চাষ হয় এবং এই অঞ্চলের উৎপাদিত আনারস খেতেও সু-স্বাদু, তাই আনারসে প্রক্রিয়া করার জন্য কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, পাহাড়ের সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে এর বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য সঠিক পরিকল্পনা ও নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ করার আহবান জানানো হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ সমূহের প্রধানগণ তাদের জনবল নিয়োগ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিযানা পাংখোয়া, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সদস্য ইলিপন চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য আসমা বেগম, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited