নিজস্ব প্রতিবেদক | ০৭:৩২ পিএম, ২০২৩-০৬-১০
রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জায়গা উদ্ধার করেছে কাপ্তাই রেঞ্জের বনবিভাগ ।
শনিবার (১০ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে কাপ্তাই বনবিভাগের কর্মীরা দখলকৃত জায়গাটির কাঁটাতার ধ্বংস করে জায়গাটি জবর দখল মুক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান যে জীবতলী মৌজার হেডম্যান হিটলার তালুকদার কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিটের প্রায় ৫ একর জায়গা কাঁটাতার দিয়ে ঘেরাও করে দখলের পায়তারা করছে। সেই প্রেক্ষিতে শনিবার ভোর ৬টা থেকে আমরা জায়গাটি উদ্ধারে অভিযান শুরু করি। জায়গাটিতে থাকা কাঁটাতার গুলো ধ্বংস করে আমরা বনবিভাগের প্রায় ৫ একর এর সরকারি জমিটি দখলমুক্ত করি। এবং এবিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি জীবতলি মৌজার বন বিভাগের না। এখানকার জনগণ এটা ভোগদখল করে আসছেন এবং নানা রকম বাগান করেছেন।
উদ্ধারকৃত ৫ একর জায়গাতে বনবিভাগের উদ্যোগে নতুন বাগান সৃজন করা হবে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited