রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৬ পিএম, ২০২৩-০৬-০৫

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,  নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের  রাঙামাটি অঞ্চলের  বন কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান সহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা।
এতে বক্তারা বলেন,  আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করে যত্রতত্র ফেলে রাখি,   এতে প্রতিনিয়ত আমাদের চার দিক দূষণ হচ্ছে। যার ফলে মানুষের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন রোগের আবির্ভাব হয়েছে। শুধু মানুষের মাঝে রোগের সৃষ্টি নয় এই প্লাস্টিক পোচনশীল না হওয়া মাটির নিচে গিয়ে গাছের ক্ষতি করে,  গাছ বড় হতে বাঁধা দেয়।   এখনি  সচেতন হতে হবে আমাদের, সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে  আরো করুন পরিস্থিতি অপেক্ষা করবে। আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।  এই প্লাস্টিক  দূষণ রোদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আজকের দিবসের প্রতিপাদ্য '' প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে" সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ "।