গোলামুর রহমান-লংগদু | ০৯:৫৬ পিএম, ২০২৩-০৫-৩১
রাঙ্গামাটির লংগদু জোনের অন্তর্গত ভুঁইয়াপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে লংগদু সেনা জোন।
বুধবার (৩১মে) দিন ব্যাপী উপজেলার ভুঁইয়াপাড়ায় ৩শতাধিক সাধারণ পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল ও ডাঃ ফারহানা আক্তার এনি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিতহয়।
উক্ত ক্যাম্পে ভুঁইয়াপাড়া এলাকার আনুমানিক ৩শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেষ্ট করা হয়।
এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই জোন কর্তৃক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় আরো বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে জানায় লংগদু জোন।
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিঞা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এ সকল কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং লংগদু উপজেলার জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য লংগদু জোন সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited