আইয়ুব চৌধুরী | ০৪:৫৮ পিএম, ২০২৩-০৫-৩১
“তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটি রাজস্থলীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্বতামাক মুক্ত দিবস।
৩১ মে বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,থানা অফিসার ওসি তদন্ত দেওয়ান সামসু উদ্দিন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও শিক্ষার্থী বৃন্দ।
এ সময় বক্তারা তামাক চাষের স্থান সমূহে খাদ্য ফলানোর বিষয়ের উপর আলোচনা করেন এবং তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবী জানান।
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
মেহেদী হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited