নিজস্ব প্রতিবেদক | ০৩:৫১ পিএম, ২০২৩-০৫-২২
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন টানা ৭ দিন বন্ধ থাকার পর রবিবার (২১ মে) সন্ধ্যা থেকে ফের চালু করা হয়েছে।
গত রবিবার (১৪ মে) হতে এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম আনিসুজ্জামান।
ঘূর্ণিঝড় 'মোখা'কে কেন্দ্র করে মহেশখালীর ভাসমান দু'টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাস সংকট সৃষ্টি হয় বলে তিনি জানান।
এমডি আরোও জানান, গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গত রবিবার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি এবং এইদিন রাতের শিফটে ৭ মেঃ টন কাগজ উৎপাদিত হয়।
কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন।
একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ নানা প্রতিকূলতা সত্বেও পুনরায় কারখানা চালু করার জন্য নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়।
কেপিএম শ্রমিক, কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন,এতদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন অত্যন্ত খারাপ ছিল। আমরা প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে আশার কথা হলো রবিবার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেসার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এতে করে কারখানার শ্রমিকদের প্রাণ চাঞ্চল্য ফিরে আসেছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited