মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:১৬ পিএম, ২০২৩-০৫-২২
বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করতে কাজ করার পাশাপাশি এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সোমবার (২২মে) সকালে রাঙামাটির বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পার্যয় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাব কাজ করছে। প্রধামন্ত্রী হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলােকিত করার জন্য অত্যান্ত আন্তরিক। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছ দেয়া প্রধানন্ত্রীর অঙ্গীকার। পার্বত্য চট্টগ্রাম উনয়ন বোর্ড পর্যায়ক্রমে সােলার প্যানলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। সােলার প্যানলের জন্য কেউ যাতে কারাে কাছে টাকা না দেয় সেই বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছেন বোর্ডের চেয়ারম্যান ।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে সোলার প্যানেল দিচ্ছে তা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। কেউ এই সোলার প্যানেল দেওয়ার কথা বলে টাকা দাবী করলে না দেওয়া আহ্বান জানান তিনি।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বোডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চাকমা, বরকল থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সহ বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, সদস্য সচিব সাইফুল ইসলাম মনির সহ সংশ্লিষ্টরা।
আজ ৪৬২ জন উপকারভোগীদের মাঝে এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited