নিজস্ব প্রতিবেদক | ১০:৫৭ পিএম, ২০২৩-০৫-১৬
রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২৮টি হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম সার্বিক তত্বাবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করত: প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সবাইকে পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) কেনা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, এসব পুরাতন ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত। অন্যথায় এসব পুরাতন ডিভাইস যদি পূর্বে কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত করার সময় ব্যবহার করা হয়ে থাকে তাহলে বর্তমানে যিনি ব্যবহার করছেন তিনি বিপদের সম্মুখীন হতে পারেন। এজন্য পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই বাচাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষ অনুরোধ জানান।
তিনি আরো বলেন, পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এই পর্যন্ত ১৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited