মোঃ আবদুল নাঈম মোহন | ০১:২৭ এএম, ২০২৩-০৫-১৫
রাঙামাটি জেলার সদরের তবলছড়ি স্বর্ণটিলা হিন্দু পাড়া এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে একটি ফার্নিচারের কারখানা ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, রোববার রাত ২টা ৩০ঘটিকার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা মিলে আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেচ্ছাসেবক ও এলাকাবাসী প্রায় ২ঘন্টা বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম জানান, রাঙামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলা এলাকায় রোববার মধ্য রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং প্রায় ২ঘন্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডে একটি বড় ফার্ণিচারের কারখানাসহ একটি বসত ঘর পুড়ে যায়। শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে।
কারখানার মালিক মো: জাহাঙ্গীর আলম জানান, মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় তার বিশাল ফার্নিচার দোকানের সব কাঠ ও ফার্নিচার পুড়ে গেছে। এতে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। এদিকে সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited