রাজস্থলীতে বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ


আইয়ুব চৌধুরী    |    ১০:৪৩ এএম, ২০২৩-০৫-১২

রাজস্থলীতে বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে আবাদি জমিতে সারা বছর সবজি উৎপাদনে লক্ষ্যে,  বিভিন্ন পাড়ার কৃষকদের মাঝে  বিভিন্ন প্রজাতির সবজি বীজ, কেঁচো সার,রাসায়নিক সার, এবং বেড়া দেওয়ার নেট বিতরণ করেন রাজস্থলী কৃষি অফিস গতকাল বুধবার। 
এসময়ে ভাইস চেয়ারম্যান কৃষকদের  বলেন আপনারা কোন আবাদি জমি খালি রাখবেন না আপনারা নিজের এবং দেশের উন্নয়নে কাজ করে যান সরকার আপনাদের পাসে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন অংনুচিং মার্মা ভাইস চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা পরিষদ,  মো: আবুল খায়ের,উপজেলা কৃষি অফিসার,এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।