নিজস্ব প্রতিবেদক | ১০:১৩ পিএম, ২০২৩-০৫-১১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য শস্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় দীপংকর তালুকদার বলেন, অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্তরা একটু ঘুরে দাঁড়াতে পারে। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাতে চেষ্টা চালিয়ে যাবো। দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। তাই সকলকে তিনি সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যবসায়ীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৩০ কেজি করে চালসহ মশারী বিতরণ করা হয়।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো: সাইদুল আলম, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনন্দ বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ঊষামং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: সোমবার (৮ মে) দুপুর ১২টায় হতে ৩টা পর্যন্ত কেংড়াছড়ি ২নং ওয়ার্ড বাজারে ভয়াবহ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। গাছকাটা ছড়া আর্মি ক্যাম্প, পরে বিলাইছড়ি থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টা পরে আগুন নিভানোর সম্ভব হয়। এসময় অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে একবারে ছাই হয়ে যায়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited