আইয়ুব চৌধুরী | ০৮:৪৭ পিএম, ২০২৩-০৫-০৬
‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে রাঙামাটি রাজস্থলী উপজেলার ইসলামপুর মাদ্রাসায়। চোরের দল মাদ্রাসা ও পাশ্বর্বতী ক্লিনিকের দান বাক্সের তালা ভেঙে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর মাদ্রসার দায়িত্ব রত শিক্ষক । তিনি বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মাদ্রাসার দান বাক্স চুরি একটি ন্যক্কারজনক কাজ। ইসলামপুর মাদ্রাসা কমিটির সভাপতি সাবেক মেম্বার মোতালেফ হোসেন জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। আর ইসলামপুর এলাকাতে প্রতিনিয়ত গাঁজা সেবনকারী ও বিক্রেতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় অন্য একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটায় শংকিত এলাকাবাসি।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited