রাঙ্গামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪২ পিএম, ২০২৩-০৪-৩০

রাঙ্গামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার শিক্ষার্থী

সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলার মোট ৩৪টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। রাঙ্গামাটি জেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১০ হাজার ১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। যার মধ্যে এসএসসিতে ৮ হাজার ৩৯১ ভোকেশনালে ১ হাজার ৬৩ ও দাখিনে ৫শ ৪৭ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলার প্রতিটি কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। বেলা ১টায় পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষা শুরুর প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রর বাইরে অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ প্রশাসনের সকল সদস্যকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি শিক্ষক ও পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সুষ্ঠু সুন্দর ভাবে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার জন্য সবাই সহযোগিতা কামনা করেন।
এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে রাঙ্গামাটির সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আগামী ২৩ মে পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।