নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৪ পিএম, ২০২৩-০৪-২৯
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর কমিটির উদ্যােগে এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ২৯ এপ্রিল শনিবার সকালে রাঙামাটি শহরের কাঠালতলী এলাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পিসিসিপি রাঙামাটি পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, আরো বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর কমিটির সহ-সভাপতি মোঃ রিয়াজ, পৌর কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, উপজাতীয় জনগোষ্ঠির জন্য চাকুরী ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছিল তা অব্যাহত রাখা হয়েছে। অথচ বাঙালিদের জন্য এইরকম কোন বিশেষ সুযোগ সুবিধা রাখা হয়নি। পার্বত্য চট্টগ্রামে যে সব বাঙালি বসবাস করে তাদের শতকরা ৯৫ ভাগ রয়েছে দারিদ্র সীমার নীচে। লেখাপড়ার ক্ষেত্রে বাঙালিরাই সবচেয়ে বেশি অনগ্রসর। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে উপজাতীদের স্বাক্ষরতার হার ৮৭% আর বাঙালিদের স্বাক্ষরতার হার ২৭%।
তাই পাহাড়ে বাঙালিদের সাথে সকল বৈষম্য দূর করে সকল ক্ষেত্রে সাংবিধানিকভাবে সমান অধিকার দেওয়ার দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে শতাধিক পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited