নিজস্ব প্রতিবেদক | ০৯:১৮ এএম, ২০২৩-০৪-২৯
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মী তাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান , পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো জুনাইদ সহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ,রলিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ সহ লিগ্যাল এইড এর সেবা গ্রহীতাবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় দুস্থ মানুষের আইনি সহায়তা পেতে দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্টায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীমাংসা করায় আদলতের মামলার চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।
জেলা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানায় জেলায় ১৩৭৮ টি আপোষ বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১৩১৬ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আপোষ বিরোধ মীমাংসার মাধ্যমে ১৩৯৩১২৯৪ টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত এক বছরে জেলায় প্রথমবারেই কোন এনজিওর প্রকল্প ছাড়া ১০ উপজেলায় ৩০ টি ইউনিয়নে কাজ করছে।
এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited