রাজস্থলী প্রেসক্লাবের কার্যকরী কমিটির ২০২৩সালের প্রথম সভা অনুষ্ঠিত


আইয়ুব চৌধুরী    |    ০৫:৫৫ পিএম, ২০২৩-০৪-২৮

রাজস্থলী প্রেসক্লাবের কার্যকরী কমিটির ২০২৩সালের প্রথম সভা অনুষ্ঠিত

রাঙামাটি রাজস্থলী প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরী কমিটির প্রথম সভা শুক্রবার (২৮ এপ্রিল ) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী  প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান । সভা সঞ্চালনা করেন রাজস্থলী  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার । 
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়।
 এসময় প্রেসক্লাবের প্রয়াত  সাংবাদিক চাউচিং মারমার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল সদস্যকে ফুল দিয়ে স্বাগত জানান।  সভায় আলোচ্য বিষয়ের উপর আলোচনা রাখেন, রাজস্থলী  প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান ও চাথোয়াই মং মারমা,সাধারণ সম্পদক হারাধন কর্মকার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আইয়ুব চৌধুরী, কাইয়ুম হোসেন মিরাজ প্রমুখ।

সাংবাদিক আজগর আলী খাঁন বলেন সাংবাদিকরা জাতির বিবেক সেটিকে মাথায় রেখে সকল সংবাদ কর্মীদের কাজ করার আহ্বান জানান। সাধারণ সম্পাদক হারাধন কর্মকার বলেন এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ড ও এলাকায় জন দুর্ভোগের নিউজ গুলো প্রচারের জন্য সকলকে আহ্বান জানান।