নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২৩-০৪-২১
রাঙ্গামাটি জেলার কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদের বিশেষ উপহার কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পি এস সির দিক নির্দেশনায় বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই সেনা জোন সর্বদা আত্ম মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এবারের ঈদে মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় বসবাসকারী সকল সম্প্রদায়ের ধর্ম , বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কাপ্তাই জোনের বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ ও তাদের নিজ নিজ দায়িত্ব পূর্ণ এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited