অগ্নি দূর্ঘটনা এড়াতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের মার্কেট ও বাজার পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:১৩ পিএম, ২০২৩-০৪-২০

অগ্নি দূর্ঘটনা এড়াতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের মার্কেট ও বাজার পরিদর্শন

রাঙ্গামাটির শহরে বিভিন্ন প্রকার নাশকতা ও অগ্নি দুর্ঘটনা এড়াতে জেলা শহরের বনরুপা  ও রিজার্ভ বাজার এলাকার বিভিন্ন বাজার, মার্কেট ও শপিংমল পরিদর্শনসহ সচেতনতামুলক নির্দেশনা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে জেলা শহরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এ সময় মার্কেট ও শপিংমল ব্যবসায়ীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের দূর্ঘটনা এড়ানোসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় আগামী ১৫ মের মধ্যে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক সরঞ্জামসহ মার্কেটে সকল প্রকার বৈদ্যুতিক সংযোগ চেক করে ঠিক করার নির্দেশনা দেয়া হয়।
মার্কেট পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।