নিজস্ব প্রতিবেদক | ১১:১১ পিএম, ২০২৩-০৪-২০
রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাটের ৯নং টিলা বা আশেপাশে নেই গভীর নলকূপ, পাহাড়ি এ এলাকায় সুপেয় পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার।
রাসেল নামের এক ব্যক্তি জানান, বিগত কয়েকবছর যাবত আমরা পানির কষ্টে জীবন যাপন করছি, নির্বাচনে অনেক আশ্বাস/বিশ্বাস দিলেও কেউ কথা রাখেনি, নিরুপায় হয়ে আছি। আমাদের পাড়া ৯নং টিলায় কয়েকটি পরিবারের বসবাস, আমরা অনেক সুবিধা বঞ্চিত হচ্ছি, সরকার চাইলে একটু মুখ ফিরিয়ে দেখতে পারে।
একটি সূত্রে জানা গেছে, বিশুদ্ধ সুপেয় পানির অভাবে প্রতিবছর ডায়রিয়া পানিবাহিত রোগে ভুগে বয়স্ক ও বাচ্চারা। অনেক সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারাও যায়।
এলাকার ৯নং টিলার পারুল বেগম জানান, পানির অভাব আমাদের প্রচুর পরিমানে, পাহাড়ি পথ ধরে ১ থেকে ১.৫ কিলোমিটার পায়ে হেঁটে খাবার পানির সংগ্রহ করতে হয়। আশেপাশে যে নলকূপ রয়েছে স ্যালো মটর বসানোর ফলে তা আর ব ্যবহার যোগ্য হচ্ছে না। এখন আমরা মহাবিপদের মধ্যে আছি।
এলাকার মুরুব্বি সুলতান জানান, এখানে আমরা কয়েকটি পরিবার বসবাস করছি, সকলে কষ্টে আছে, পাহাড়ের ছড়া থেকে পানি সংগ্রহ করতে হয়, অনেক সময় পানি পাওয়া যায় না। বর্তমানে শুকনো মৌসুম চলছে।
তিনি আর বলেন, প্রতিদিন আমাদের পানি প্রয়োজন হচ্ছে রান্না-বান্না খাবার, গোসল ছাড়াও বিভিন্ন ধরনে কাজের জন ্য দূরদূরন্ত থেকে পানি সংগ্রহ করে আনা বা মজুদের ব ্যবস্থা নেই, শুনেছি সরকার তো গভীর নলকূপসহ পানির ট ্যাংক দিচ্ছেন, আমাদের যদি একটা ব ্যবস্থা হত, শুকরিয়া জানাতাম।
জনস্বাস্থ ্য সূত্রে জানা গেছে, পানি শোধন ছাড়া পুকুরের পানি বা পাহাড়ের ছড়ার পানি খাওয়া নিরাপদ নয়, শোধনহীন এ পানি খেয়ে মানুষ প্রতিনিয়ত ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে।
এবিষয়ে প্রতিবেদকে মুঠোফোনে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, আমাদের হাতে বর্তমানে কোন বরাদ্দ নেই, সামনে জুনে বরাদ্দ আসলে বুড়িঘাট ৯নং টিলা এলাকাবাসির জন ্য একটা গভীর নলকূপের ব ্যবস্থা করে দিব।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited