আইয়ুব চৌধুরী | ১০:৪৭ পিএম, ২০২৩-০৪-১৪
কোভিড-১৯ এর কারণে গত দু’বছর বর্ষবরণ ও পহেলা বৈশাখ উৎসব বন্ধ ছিল। তবে, এবছর বৈশাখের মাতাল হাওয়া সকলেই মাতিয়ে দিয়ে যাক এবং প্রাণে ছুঁয়ে দিয়ে যাক – আনন্দের পরশ, বৈশাখের আগমনে ” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলীতে বর্ণিল আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ।
রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে বর্ণিল শোভাযাত্রাটি এসে শেষ হয় এবং সেই সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা ,১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ ও সুধীজন।
প্রধান অতিথি উবাচ মারমা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। রমজানের মধ্যে এ আয়োজনে যেমন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে; তেমনি সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে। আলোচনা শেষে বাংলা নববর্ষ উদযাপনে পান্তা ভাতের আয়োজন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited