নিজস্ব প্রতিবেদক | ১০:৪২ এএম, ২০২৩-০৪-১২
রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর নারীরা তাদের বিষু উৎসব এর প্রথম দিন অথাৎ ফুল বিষুর দিন বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এসময় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেন।
এসময় সীমান্ত পরিবার কল্যান সংস্থা (সিপকস) কাপ্তাই উপ শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক চিরনজীত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ১ নং চন্দ্রঘোনা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আথুই তঞ্চঙ্গ্যা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথম দিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষদিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। ঐদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য যে, ঐসময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited