নিজস্ব প্রতিবেদক | ১০:৩৪ এএম, ২০২৩-০৪-১২
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নদী-হ্রদের পানিতে ফুল ভাসিয়ে আজ বুধবার শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ দিনব্যাপি বিজু উৎসব।
কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বিজু।
আজ বুধবার সকালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিজুর আনুষ্ঠানিকতা শুরু করেন।
রীতি অনুযায়ী পুরোনো বছরের দুঃখ ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় নদীর জলে দেবী গঙ্গার উদ্দেশে এই ফুল ভাসানো হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা নানা রকমের ফুল নদীর জলে ভাসায়। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশে করজোড়ে প্রার্থনা করা হয়।
এসময় প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, সারাবাংলাদেশ ন্যায় অসম্প্রদায়িক চিন্তা চেতনায় চিটাগং হিলটেক্সেকে বিকশিত করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র জাতিস্বত্বা সমূহ বৈশাবি ঠিকমতো পালন করতে পারে সেই লক্ষ্যে তিনি অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছেন যাতে করে এই ক্ষুদ্র জাতিস্বত্বা সমূহ নিজস্ব ভাষায় শিক্ষা ও তাদের বিভিন্ন স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য সংস্কৃতি ও নিজেদের ভাষা বিকশিত করা লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছেন।
বন থেকে সংগ্রহ করা বিজু ফুল ছাড়াও মাধবীলতা, অলকানন্দা, রঙ্গন, জবা ফুলসহ বাহারি ফুল কলাপাতায় করে নদীর জলে ভাসানো হয়। ঐতিহ্যবাহী সাজ-পোশাকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা ফুল বিজুতে অংশ নেয়। বিজুতে সমগ্র দেশবাসীর মঙ্গল কামনা করছেন তারা।
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
মেহেদী হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited