নিজস্ব প্রতিবেদক | ১১:৩০ পিএম, ২০২৩-০৪-১১
পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে আওয়ামীলীগ সব সময় থাকে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে। পাহাড়ের মানুষ যাতে উৎসব যথাযথ ভাবে পালন করতে পারে তার জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মিলনাতনে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৫০ জনকে দরিদ্র মানুষকে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ^র চাকমা, শ্রমিকলীগের সভাপতি মোখতার আহমেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পরে রাঙ্গামাটি বিভিন্ন এলাকার দরিদ্র ও শ্রমজীবি ৫০ মানুষের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
মেহেদী হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited