রিজার্ভ বাজারে বসতঘরের রান্নাঘরে মিলল ১১কেজি ওজনের “অজগর”


আলমগীর মানিক    |    ০৯:২৮ পিএম, ২০২৩-০৪-০৬

রিজার্ভ বাজারে বসতঘরের রান্নাঘরে মিলল ১১কেজি ওজনের “অজগর”

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনী এলাকার স্থানীয় এক বাসিন্দার বসতঘরের রান্না ঘরে মিলল ১১ কেজি ওজনের প্রায় সাড়ে ১০ ফুট লম্বা বিশালাকার অজগর সাপ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকার মরহুম সালাম ঠিকাদারের মালিকানাধীন ভাড়াটিয়ার বসতঘরের রান্না ঘর থেকে এই সাপটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। 

তিনি জানিয়েছেন, আমরা বিকেল তিনটার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পাই। তারপর বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে কাপ্তাই নিয়ে আসে। 

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে  বৃহস্পতিবার( ৬ এপ্রিল) বিকেল ৩টায় প্রায় ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি জানান, সাপটির ওজন প্রায় ১১ কেজি।