ওমর ফারুক সুমন | ০২:২০ এএম, ২০২৩-০৪-০৬
রাঙ্গামাটির সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে হতদরিদ্র দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল। বুধবার সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল,ডাল,চিনি,তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান, অতুলাল চাকমা,বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী পাহাড়ী বাঙালি পরিবারসহ এলাকার কারবারি ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথিতির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে এবং আমাদের দেশে যাতে দুর্য্যোগের সময় কেউ অনাহারে না থাকে তাই আমাদের সকলকে উদ্যোগের সাথে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে।
এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
মেহেদী হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited