নিরাপদ খাদ্য কতৃপক্ষ কতৃক রাঙামাটি'র ইফতার বাজারে অভিযান পরিচালনা


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৯ পিএম, ২০২৩-০৪-০২

নিরাপদ খাদ্য কতৃপক্ষ কতৃক রাঙামাটি'র  ইফতার বাজারে অভিযান পরিচালনা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক  রাঙামাটিতে বিভিন্ন ইফতার বাজারে অভিযান পরিচালনা করা হয়।
রোববার (০২ এপ্রিল)  বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার  মুহাম্মদ মুনতাসির মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিম সালাহউদ্দিন। এতে ব্যবসায়ীদেরকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী প্রস্তুতের নির্দেশনা প্রদান করা হয়। ইফতারিতে কোনরূপ ক্ষতিক্ষর রঙ, ক্যামিকেল ও পোড়া তেল ব্যবহার না করা এবং সর্বাবস্থায় ইফতার ঢেকে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়াও ব্যবসায়ীদের মাঝে মাস্ক, হেডক্যাপ, গ্লাভস ও কর্তৃপক্ষের নির্দেশনা সংবলিত লিফলেট প্রদান করা হয়।