আইয়ুব চৌধুরী | ১২:০৭ পিএম, ২০২৩-০৩-২৬
রাঙ্গামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অতঃপর উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। রাজস্থলী সরকারি কলেজের অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা ।অন্যান্যের মধ্যে পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ মাহিন, থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ,ওসি তদন্ত দেওয়ান শামসু উদ্দিন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা , উপজেলা কৃষি অফিসার খাইরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিরা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন। এদিকে উপজেলা আাওয়ামী লীগ, ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু মুর্যালে পুুস্পস্তপক অর্পন করেন। পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করে কর্মসূচির ইতি টানা হয়।
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
মেহেদী হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited