নিজস্ব প্রতিবেদক | ১১:৫৭ পিএম, ২০২৩-০৩-২৫
পার্বত্যাঞ্চলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর একটাই লক্ষ মানুষ যেন নৈতিকতার পথে থেকে শান্তিতে বসবাস করতে পারে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, পৃথিবীর সকল ধর্মই শান্তি ও মানবতার কল্যাণের কথা বলে। ধর্ম মানুষকে সুসৃঙ্খল হতে শেখায়। কোন ধর্মে বিভেদ সৃষ্টি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে প্রশ্রয় দিতে পারে না। কারণ কোনো ধর্মেই বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। তাই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের প্রতি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে শহরের চম্পক নগরস্থ দীপংকর তালুকদার এমপি বাস ভবনে মাঝেরবস্তিস্থ শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাঝেরবস্তিস্থ শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বাবুল ত্রিপুরা, সহ সভাপতি সাংবাদিক মিল্টন বাহাদুর, কোষাধ্যক্ষ দুলাল দাশ, সাংবাদিক শিশির দাশ বাবলা, দৈনন্দিত পূজা সম্পাদিকা দীপালী ত্রিপুরা, সদস্য তৃষ্ণা ঘোষ, শেফালী ত্রিপুরা, দিপালী ত্রিপুরা ময়না।
এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাও একজন ধর্মপরায়ন মানুষ এবং তিনি সকল ধর্মের ব্যাপারেই অত্যন্ত আন্তরিক। তিনি চান প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নির্বিঘেœ তাদের ধর্ম পালন করতে পারে। তাই তিনি জনগণের নিরাপত্তাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। তাই আগামীতেও সকল ধর্মের মানুষের কল্যান ও উন্নয়ন এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে আগামীতেও আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করতে রাঙ্গামাটিবাসীর প্রতি আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited