নিজস্ব প্রতিবেদক | ১২:০২ পিএম, ২০২৩-০৩-২২
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন -গৃহহীন ৭০ পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন।
জুরাছড়ি উপজেলায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে সুরেশ কুমার চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদের পানি না থাকায় এসব ঘরের নির্মাণ সামগ্রী রাঙ্গামাটি জেলা সদর থেকে নিয়ে আসতে অনেক ভোগান্তির পোহাতে হয়েছে, তবুও এসব ভোগান্তি অতিক্রম করে শতভাগ কাজ সম্পন্ন করে সুবিধাভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করতে পেরে উপজেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত। তিনি সকলের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করেন।২ নং বনযোগীছড়া ইউনিয়নে শুকনাছড়ি গ্রামের সুবিধা ভোগী সীব রঞ্জন চাকমার থেকে জানতে চাইলে তিনি জানান, এর আগে তিনি একটি কুড়েঘরে বসবাস করতেন এসব প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার ঘর উপহার পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী জীতেন্দ্র কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন রিটন চাকমা, ভাইস চেয়ারম্যান জুরাছড়ি উপজেলা পরিষদ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, রাঙ্গামাটি সদর থেকে জুরাছড়ি উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যেম হচ্ছে নৌপথ তাই পাকাঘর নির্মাণ করতে হলে নৌপরিবহনের মাধ্যমে মালামাল নিয়ে আনতে হয়। তাই আগামীতে যেন মাননীয় প্রধানমন্ত্রী উপহার কৃত ঘরগুলো পাহাড়ি ডিজাইনে নির্মান করা হয় সেজন্যে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited