বাঘাইছড়িতে আসন্য রমজানে নিত্য পন্যের বাজার দর ঠিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৩ পিএম, ২০২৩-০৩-১৫

বাঘাইছড়িতে আসন্য রমজানে নিত্য পন্যের বাজার দর ঠিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

আসন্ন মাহে রমজানকে সামনে রেখে নিত্য পন্যের বাজার দর ঠিক রাখতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায়  উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এসময় সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) মো: মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।  দোকানে মূল্য তালিকা না থাকায় তিন দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বেশকিছু ব্যাবসায়ীকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার।