নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২৩-০৩-১৪
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক রাঙামাটির নানিয়ারচরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ই মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, সমাজসেবা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।
এসময় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রধান অতিথি এলাকার গরীব ও মেধাবী ৯০জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited