নিজস্ব প্রতিবেদক | ১১:২২ এএম, ২০২৩-০৩-০২
রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরের আয়োজনে গত ১ মার্চ হতে শুরু হয়েছে মন্দির প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব।
এদিন বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১০ দিনব্যাপী এই উৎসব এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
উৎসব এর উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬ টায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ৫০ জন যন্ত্র শিল্পী পরিবেশন করেন সমবেত যন্ত্র সংগীত " আনন্দলোকে মঙ্গলালোকে "।
বাংলা ঢোল, তবলা, মৃদঙ্গ, মন্দিরা, খমক, কাউন, কিবোর্ড, গীটার এর অপূর্ব দ্যুতনায় সেদিন যন্ত্র শিল্পীরা ক্ল্যাসিক্যাল এবং বিভিন্ন ধর্মীয় গানের সাথে বিভিন্ন ধরনের তাল, কায়দা, রেলা, তেহাই, টুকরা পরিবেশন করে উপস্থিত দর্শকের মূহুমুহু করতালিতে প্রশংসায় ভাসেন।
সমবেত যন্ত্র সংগীত শেষে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি এবং বিশেষ অতিথি রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সমবেত যন্ত্র সংগীতের ভুয়সী প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited