গোলামুর রহমান-লংগদু | ০৪:২৩ পিএম, ২০২৩-০৩-০১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ৩৭ বিজিবির সার্বিক সহযোগীতায়, বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটি এর সেক্টর
কমান্ডার কর্তৃক গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে শাড়ী ও লুঙ্গি, শিক্ষা উপকরণ,টিন বিতরণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সেক্টর কমান্ডার বিএ-৫৮৬১ কর্ণেল গাজী শহীদুল্লাহ, গত ২৩ ফেব্রুয়ারি রাজনগর জোনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলাস্থ শিজকমুখ এলাকা পরিদর্শন করেন।
সেক্টর কমান্ডার শিশকমুখ বিজিবি ক্যাম্প পরিদর্শনকালীন সময় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় শেষে তিনি স্থানীয় অসহায় গরীব ও দুস্থ পাহাড়ী/বাঙ্গালী দুই শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করেন।
একই সময় তিনি স্থানীয় শিজকমুখ উচ্চ বিদ্যালয়ের ৪৭ জন অতিদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। এছাড়াও স্থানীয় হতদরিদ্র ০৫ জন ব্যক্তিকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান এবং ০১ জন গৃহহীন ব্যক্তিকে গৃহ নির্মাণের জন্য একবান রঙ্গীন ঢেউ টিন প্রদান করেন।
উক্ত সময়ে রাজনগর জোনের জোন কমান্ডার
লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি'সহ শিজকমুখ বিজিবি ক্যাম্পের অফিসার এবং
স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান, কারবারীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন৷
সেক্টর কমান্ডার বলেন, এ ধরণের আয়োজনের মাধ্যমে পাহাড়ী বাঙ্গালীদের মাঝে সম্প্রীতি ও সম্পর্ক আরো সুদৃঢ় হবে। একটি স্বাধীন রাষ্ট্ররের নাগরিক হিসেবে ধর্ম-বর্ণ-বৈষম্য ভুলে গিয়ে পাহাড়ী-বাঙ্গালী একসাথে দেশের উন্নতি ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited