রাজস্থলীর নাক্যছড়া নবনির্মিত বৌদ্ধ বিহারের কমপ্লেক্স ভবন উদ্বোধন


আইয়ুব চৌধুরী    |    ০৪:৫৯ পিএম, ২০২৩-০২-২৭

রাজস্থলীর নাক্যছড়া নবনির্মিত বৌদ্ধ বিহারের কমপ্লেক্স ভবন উদ্বোধন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের   নাইক্যছড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে  নবনির্মিত বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়েছে। 
২৭শে ফেব্রুয়ারি সোমবার সকালে নাইক্যছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী মিলে এই নবনির্মিত  কমপ্লেক্সটির উদ্বোধন করেন।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, প্রত্যেক ধর্ম মানুষের জন্য-সমাজের জন্য একই ভাবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারও জনগণের জন্য এবং জনগনের মঙ্গলের জন্য কাজ করে থাকে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য অত্যন্ত আন্তরিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের সার্বিক উন্নতির যে স্বপ্ন দেখেছিলেন তাঁরই সুযোগ্য কন্যা হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করে যাচ্ছেন। বর্তমানে দেশের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণ ও স্বাধীন ভাবে পালন করতে পারেন। 
২৭ ফেব্রুয়ারী সোমবার বিকাল ২.৩০ টায় নাইক্যছড়া  বৌদ্ধ বিহার উৎস্বর্গ অনুষ্ঠানের প্রধান দায়কের বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
উৎস্বর্গনুষ্ঠান উদযাপন কমিটি, শিষ্য- প্রশিষ্য ও দায়ক দায়িকাবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে  রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়ার ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।