নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২৩-০২-২৫
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে ১কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে চিৎমরম বৌদ্ধ বিহারের ধারক দেওয়াল ও ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বিহারের দেশনালয় নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন।
এসময় মন্ত্রী চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরোর নিকট হতে পঞ্চশীল গ্রহন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ,উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শফিউল আজম সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited