আইয়ুব চৌধুরী | ০৭:৩০ পিএম, ২০২৩-০২-২২
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর উদ্যোগে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে বিদায় ও নবাগত ওসি শফিউল আজমের বরণ সংবর্ধনা অনুষ্ঠান বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২২ শে ফেব্রুয়ারি বিকাল ৫ ঘঠিকার সময় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুল আলম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, নবাগত ওসি শফিউল আজম বাবু, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সাংবাদিক আইয়ুব চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাস, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ বি,কে বড়ুয়া, নুরুল আফছার সহ বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন আমি বিগত ত্রিশ মাস চন্দ্রঘোনা থানায় ছিলাম। আমার কর্তব্য কালিন সময়ে বাঙ্গাল হালিয়া বাজারের ব্যবসায়ীদের থেকে যে ভাবে আমি সহযোগিতা পেয়েছি, তার জন্য সকলকে ধন্যবাদ। এবং নতুন ওসি শফিউল আজম কে সহযোগিতার আহ্বান জানান। নতুন ওসি শফিউল আজম বাবু সবার সহযোগিতা কামনা করেন।
পরে সভাপতি শামসুল আলম দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited