রাঙামাটিতে সামাজিক সমস্যা নিরসনে লক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৯ পিএম, ২০২৩-০২-২১

রাঙামাটিতে সামাজিক সমস্যা নিরসনে লক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন আলোচনা সভা

নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌতুক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন,  দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ। 

প্রধান অতিথির বক্তৃতা তিনি বলেন,  নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌতুক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বক্তারা ইসলাম ধর্মের আলোকে নারী ও শিশু নির্যাতন ইমাম, ঘৃনিত প্রথা এবং মানবিক বিপর্যয় সৃষ্টিকারী মানব পাচার প্রতিরোধ ধর্মীয় নেতৃবৃন্দ প্রতিরোধ, আলেম ওলামাদের যৌতুকের মত খুৎবায় এবং সামাজিকভাবে জনসাধারণকে প্রতিরোধ এর জন্য জনসচেতনতা সৃষ্টির আহবান জানান।

অনুষ্ঠানে রাঙামাটি  ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহারের চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী ওসমান গনী,  রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসেম,  জেলা সদর উপজেলার ইমাম- মুয়াজ্জিন এবং মসজিদভিত্তক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকরা।