নানিয়ারচরে ২১ শে প্রথম প্রহরে ‘৫২’ ভাষা আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ


নানিয়ারচর সংবাদদাতা    |    ০৯:৩২ এএম, ২০২৩-০২-২১

নানিয়ারচরে ২১ শে প্রথম প্রহরে ‘৫২’ ভাষা আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ

রাঙামাটির নানিয়ারচরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

২১ শে প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে সর্বপ্রথমে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, প্রেস ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি, জে.এস.এস, (এমএম.এন লারমা) ইউপিডিএফ (গণতান্ত্রিক), পাহাড়ি ছাত্র পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সেসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূয়েন খীসা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, প্রেস ক্লাব সভাপতি মেহেদি ইমাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। 

পরে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। আজ সারাদিন বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন।