নিজস্ব প্রতিবেদক | ০৩:১৯ পিএম, ২০২৩-০২-০১
লংগদু জোনের অন্তর্গত সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণের মাধ্যমে একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
উক্ত মেডিক্যাল ক্যাম্পটি লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর বলিষ্ঠ দিক নির্দেশনায়, অত্র জোনে কর্মরত রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে অত্যন্ত সফলতার সহিত পরিচালনা করা হয়।
এতে ক্যাম্পে সুপারিপাতাছড়া এলাকার প্রায় এক শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, উক্ত মেডিক্যাল ক্যাম্পে ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেষ্ট করানো ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পটি চলাকালীন সময়ে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ আসফিকুর রহমান, ক্যাম্প কমান্ডার, সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্প।
এসময় স্থানীয় ভুক্তভোগীরা লংগদু জোন কর্তৃক এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডার, লংগদু জোন এর প্রতি শ্রদ্ধাচিত্তে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেডিক্যাল ক্যাম্পটি চলাকালীন সময় সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসফিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এভাবেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে প্রতিনিয়ত আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিরলস ভাবে এরকম সেবামূলক কাজ করে যাবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited