নিজস্ব প্রতিবেদক | ০৭:১১ পিএম, ২০২৩-০১-২৮
কর্মে - পেশায় - মননে, মিলি সবাই ঐক্যতানে এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্ড ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই টিচার্স ডে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে টিচারদের পরিবেশনায় গান, আবৃত্তি, কৌতুক পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল। এছাড়া টিচারদের পরিবেশনায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ এর সভাপতিত্বে শিক্ষক হাবিবুর রহমান ও লিপি মারমার সঞ্চালনায় টিচার ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকরাম উল্লাহ চৌধুরী, কাপ্তাই উপজেলা প্রাক্তন শিক্ষা অফিসার খোরশেদুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার ভট্টাচার্য্য, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, নানিয়াচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিমি চাকমা, জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামী নেতা অজয় সেন ধনা। স্বাগত বক্তব্য রাখেন রাইখালী জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ। এর আগে রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা টিচার ডে এর উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited