নিজস্ব প্রতিবেদক | ০১:৩৭ পিএম, ২০২৩-০১-১১
রাঙামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি জোন এর সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার ১১ জানুয়ারি রাঙামাটি জোনের আওতাধীন, পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাঙামাটি জোনের কাউখালী ক্যাম্প কর্তৃক অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার, লেঃ কর্ণেল বি এম আশিকুর রহমান, পিএসসি এবং কাউখালী ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন ফুয়াদ। দিনব্যাপী বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে বাঙ্গালী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলিয়ে সর্বমোট ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে এলাকার অসহায় মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে বলে সকলে মনে করেন। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক এই প্রয়াস অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সহযোগী হিসেবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার নিমিত্তে রাঙ্গামাটি জোনের এ ধরনের কল্যাণ ও সহযোগীতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited