নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২০-১০-১৯
ঢাকা-৫ ও নওগাঁ-৬ এ অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, যুগ্ন সম্পাদক আলী বাবর, সদর থানার বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, জাসাসের সভাপতি আবুল হোসেন বালি, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা মহিলা দলের আহবায়িকা মিনারা আশ্রাফ, সাধারণ সম্পাদকীকা সাহিদা আক্তার, বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, পৌর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।
এছাড়া মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেকবদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল, ওলামাদল, জাসাস ও মৎসজীবিদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদের দুটি আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলীয় সন্ত্রাসী ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল, জাল ভোট দিয়ে ও বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে জনগণের ভোট ছিনতাই করেছে। আর নির্বাচন কমিশন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই ঢাকা-৫ ও নওগাঁ-৬ এ অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখানসহ নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান বক্তারা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited