নিজস্ব প্রতিবেদক | ১০:৩৮ পিএম, ২০২২-১১-১১
তুফান চাকমা-নানিয়ারচর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী ও ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। এরপরে একটি র্যালী বের করে নানিয়ারচর বাজারের চৌ'রাস্তা মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে র্যালীটি শেষ করা হয়।
উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর ওহাব হাওলাদার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ মামুন ভূঁইয়া, দপ্তর সম্পাদক রতন দে, কোষাধ্যক্ষ জুয়েল বড়ুয়া, সদস্য নারায়ণ সাহা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য শহিবুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
সভায় বক্তারা যুবলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর ওহাব হাওলাদার বলেন, বিএনপি জামায়াত এর মিটিং মিছিলে যদি উচ্ছৃঙ্খল মূলক কথা ও মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি করে তাহলে তাদেরকে ছার দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে।
আলোচনা সভা শেষে সংগঠনটির নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited