জুরাছড়িতে আ;লীগের সদস্য সংগ্রহ শুরু


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:৩৭ পিএম, ২০২২-১১-০৫

জুরাছড়িতে আ;লীগের সদস্য সংগ্রহ শুরু

জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে ততই রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক তৎপরতা দেখাদিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের আজ ৫ নভেম্বর শনিবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা বলেন, আগামীতে আমাদের জাতীয় নির্বাচন, আমরা যদি এ সময়ে একতাবদ্ধ হয়ে নতুন সদস্যদের নিয়ে সুসংগঠিত ভাবে সাংগঠনিক তৎপরতা বাড়াতে পারি তাহলে দল আমাদের মূল্যায়ন করবে। এবং আগামীর নির্বাচনের বিজয়ের পথ সহজতর হবে।

 কেতন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এসময় তিনি বলেন,  আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শর প্রতি অনুগত হয়ে রাজনীতি করি। কিছু পাবো এমন আশায় দলে সদস্য পদ নাম লিখলে হবেনা। জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যারা কাজ করতে ইচ্ছুক এমন মানসিকতা যাদের কাছে রয়েছে  তাদেরকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নেতাকর্মীদের প্রতি পরামর্শ প্রদান করেন।