মাসুদ পারভেজ নির্জন | ১২:২২ এএম, ২০২০-১০-১৩
"দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলার আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ শামছুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং থাকবে। এসময় বক্তারা বাংলার মেহনতি ও মজদুর মানুষদের এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited